কক্সবাজার সরকারি কলেজের গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে দুইপক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা জানায়, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়েছে। পরে তাদের ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কলেজের গেটের ভেতরে অবস্থান নেন। তবে এক ছাত্রলীগ নেতা দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর আগে হামলা চালিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, হঠাৎ কিছু ছাত্র এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে উত্তেজনার খবর পেয়েছি। পুলিশ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।