দিনাজপুরের হিলিতে টিফিনের টাকা বাঁচিয়ে দুস্থ মানুষের মাঝে ইফতারি ও সাহরি সামগ্রী বিতরণ করছে ‘তারুণ্য শক্তি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিদিন এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করছেন সংগঠনের সদস্যরা। বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হয়েছে সংগঠনটি।