বাজার দর নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন আয়ের মানুষের কাছে কম মূল্যে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এ মসুর ডাল কেনা হচ্ছে। খুলনা ফুলতলার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ ৫০ কেজির বস্তায় এ ডাল সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৭৬ টাকা ৭৯ পয়সা।