আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে রাজধানীর পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। তাকে আদাবর থানার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।