চুয়াডাঙ্গা সীমান্ত অতিক্রম করে অসাবধানতাবশত ভারতে প্রবেশ দুই বাংলাদেশীকে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে আনা হয়।  

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসি রাত সাড়ে ১১টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জেলার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল (২০) ও একই গ্রামের বদুর ছেলে মানসিক প্রতিবন্ধী সাগর (১৬) কাঁটাতারের বেড়া দেখতে ভুলবশত সীমান্তের ৮৪/৭২-টি খুঁটি অতিক্রম করে। এরপর বিএসএফের সদস্যরা তাদের আটক করেন। বিষয়টি জানার পর তিনি নিজেই বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেন। 

এরপর পতাকা বৈঠকের মাধ্যমে ৮৪/৮৪-টি খুঁটির কাছে রাত সাড়ে ১০টার দিকে বিজিবির কাছে ওই দুই বাংলাদেশীকে হস্তান্তর করে। এরপর মুকুল ও সাগরকে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়।