টসে জিতে ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দুই ওপেনারকে হারিয়েছে শ্রীলংকা। প্রথম দুই ডেলিভারিতে দারুণ আউটসুইংয়ে লংকান ওপেনার পাথুম নিশাঙ্কাকে পরাস্ত করেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। এরপরই তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে লংকান ওপেনার নিশাঙ্কা।
নিজের দ্বিতীয় ওভার করতে এসে পঞ্চম বলে দারুণ আউটসুইংয়ে বিহাইন্ড দ্য উইকেটে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে সাজঘরে পাঠান তাসকিন।
তৃতীয় উইকেটের পতন ঘটান বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার ইনসুইংয়ে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরে যান সাদিরা সামারাবিক্রমা।
লংকানদের দলীয় ১৫ রানের
মাথায় ২ উইকেটের পতন ঘটান তাসকিন। পরে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান
মিরাজও আঘাত হানে লংকা শিবিরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লংকানদের সংগ্রহ ৩৬ ওভারে
৭ উইকেটে ১৫৮ রান।
আজ সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলংকা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।










