সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর নতুন
বাজারের সড়ক অবরোধ করে রেখেছেন। সোমবার (১৫ জুলাই) দুপুরের পর ইউনাইটেড ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন।
বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের আন্দোলনে নতুন বাজার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
এ আন্দোলন কেন্দ্র করে নতুন বাজার এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী আন্দোলন করছেন। আমরা শিক্ষার্থীদের বোঝাচ্ছি তারা যেন রাস্তা ছেড়ে চলে যান।
একই দাবিতে কুড়িল এলাকায় রাস্তা অবরোধ করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। এ কারণে কুড়িল থেকে এয়ারপোর্টগামী সড়ক ও
কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।










