চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এস্টেলিয়া শানটা নামে এক বাহামার নাগরিকের লাগেজ থেকে ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। এয়ারপোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ গতকাল সকাল সাড়ে ১০টার পর তাকে আটক করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ১৩ জুলাই এস্টেলিয়া শানটা নামে বাহামার এক নারী যাত্রী হিসেবে ব্রাজিলের সাওপাওলো থেকে দুবাই হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেদিন তার কাছে কোনো লাগেজ ছিল না।
বাহামার নাগরিক আটক
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এস্টেলিয়া শানটা নামে এক বাহামার নাগরিকের লাগেজ থেকে ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।










