ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বিক্রি করতে সৌদি লিগের দল আল হিলালের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তার জন্য ৯০ মিলিয়ন ইউরো (৭৭.৬ মিলিয়ন পাউন্ড) ফি পাবে পিএসজি। এর সঙ্গে চুক্তিতে আরো কিছু শর্ত যুক্ত থাকবে। পরিশেষে দলবদলে আল হিলালের খরচটা আরেকটু বাড়বে।  

এখন স্বাস্থ্য পরীক্ষা ও কাগজপত্র প্রস্তুত হলেই ৩১ বছর বয়সী সুপারস্টারের দলবদল সম্পন্ন হবে। ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২০২৫ সালের জুন পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হবে নেইমারের। গতকালই তার সৌদি আরব যাওয়ার কথা।