বগুড়ায় অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় চার ব্যবসায়ীকে সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

তিনি বলেন,'চড়া দামে ব্যবসায়ীরা ডাব বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে শহরের কালিতলা, রেললাইন বাজার ও কোর্ট চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০-৬০ টাকা মূল্যের ডাব ১৮০ থেকে ২০০ টাকা মূল্যে বিক্রির দায়ে কালিতলায় এক পাইকারি বিক্রেতাকে পাঁচ হাজার টাকা, লাইন বাজারে দুজনকে দুই হাজার এবং কোর্ট চত্বরে এক খুচরা ডাব বিক্রেতাকে ৫০০ টাকাসহ মোট সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউচার সংরক্ষণ করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।