নরসিংদীর মাধবদীতে ৭ শতাধিক অসহায় মানুষকে খাবার সামগ্রী বিতরণের পাশাপাশি শীতের পিঠা দিয়ে অ্যাপায়ন করা হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর হাজি লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয় মাঠে এ আপ্যায়ন করা হয়। মাধবদীর ভগীরথপুর আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোমেন মোল্লার উদ্যোগে এ সহায়তা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাফেজ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাতেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মাধবদীতে দরিদ্রদের শীতের পিঠায় আপ্যায়ন
নরসিংদীর মাধবদীতে ৭ শতাধিক অসহায় মানুষকে খাবার সামগ্রী বিতরণের পাশাপাশি শীতের পিঠা দিয়ে অ্যাপায়ন করা হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর হাজি লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয় মাঠে এ আপ্যায়ন করা হয়।










