দিনাজপুরের হিলিতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন। ৫২৫ টাকা প্যাকেজে প্রত্যেক কার্ডধারীকে দুই লিটার করে সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি করে চাল ও এক কেজি করে ছোলা দেয়া হচ্ছে।