রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত পাঁচ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চার জন এবং ধানমন্ডি সিটি হাসপাতালে একজনের মৃতদেহ রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা আজমপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ ছাড়াও জমজম মোড়ে পুলিশ বক্সে হামলা, যানবাহন ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রয়েছে। এছাড়া ধানমন্ডিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রেসিডিয়ানসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ নিহত হন। তার মরদেহ সিটি হাসপাতালে রয়েছে।