নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দাঁড়ানো ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের উপজেলার জাওয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন চলন্ত ট্রাকের হেলপার ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের জাওয়ানী এলাকায় একটি বালিবাহী ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। জেলার দুর্গাপুর উপজেলা থেকে বালিবাহী আরেকটি দ্রুতগতির ট্রাক সকালে ওই স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার বিল্লাল হোসেন ঘটনাস্থলে মারা যান।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
দাঁড়িয়ে থাকা বালিবাহী ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাসস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের স্বজনের কাছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।










