দেশ প্রযুক্তিতে এগিয়ে গেলেও চট্টগ্রামে ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ লাইন এখনো পুরনো অবস্থায় রয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলিয়ে রাখা হয়েছে তার। এতে যেমন নগরের সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। বিটিআরসি এবং বিদ্যুৎ বিভাগ ইন্টারনেট সংযোগ স্থাপনকারী প্রতিষ্ঠান (আইএসপি) ও কেবল অপারেটরস প্রতিষ্ঠানকে (কোয়াব) মাটির নিচ দিয়ে সংযোগ নেয়ার নির্দেশ দিলেও তাতে কোনো কাজ হয়নি।