বাগেরহাটের মোংলা বন্দরের হারবারিয়ায় এমভি ইশরা মাহমুদ নামে একটি লাইটার জাহাজের তলা ফেটে গেছে। গতকাল সকালে কয়লাবোঝাই করে মোংলা থেকে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথে পশুর চ্যানেলের কানাইনগরে ডুবোচরে আটকা পড়ে জাহাজটি। এ সময় জাহাজে থাকা নাবিক ও কর্মচারীরা সাঁতরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। জাহাজটির ডুবে যাওয়া এড়াতে লাইটারে করে কয়লা খালাস করা হয়। জাহাজটিতে ৯৫০ টন কয়লা ছিল।