গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাপত্রে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পর বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম শুরুর পরবর্তী শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়।
রমজান মাস, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ছুটি ঘোষণা করে সরকার। এ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। ওই দিন বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। কারণ পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ রয়েছে।










