গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (সিই) মো. সাইফুর রহমান। গতকাল দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধুখা, মো. সরোয়ার হোসেন, মো. ওয়াহিদুল ইসলাম, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. শফিকুল হাসান এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মিয়াসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সব পদস্থ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।









