গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা যাত্রী তৌহিদুলের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২০০ কার্টন মার্লবোরো ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়, যার বিপরীতে সরকার প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আয় করে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরান্ডা মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টম হাউজের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স, এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরো জোরদার করা হয়েছে।