বাংলাদেশী মানুষের আতিথেয়তার কথা সারা জীবন মনে রাখব। সময় পেলে আবারো আসব। পরিবেশ রক্ষায় প্রচার হিসেবে বাংলাদেশে বাইসাইকেলে ভ্রমণে আসেন ভারতীয় ১০ যুবক। ভারতের বসিরহাট মহকুমা থেকে আগত এ সাইকেল আরোহী দল গতকাল দেশে ফেরার সময় সাতক্ষীরা প্রেস ক্লাবে এসে তাদের এমন অনুভূতি ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গের রেলওয়ের কর্মকর্তা অচিন্ত্য কুমার মণ্ডল জানান, দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি জোরদারের পাশাপাশি পরিবেশ রক্ষায় ১০ জন সাইকেল নিয়ে ৯ অক্টোবর ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করি।