কেনাবেচা নিষিদ্ধ ও বিলুপ্তপ্রায় ৯টি সুন্ধি কচ্ছপসহ তিনজনকে গ্রেফতার করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। গতকাল বগুড়ার শাহজাহানপুর উপজেলার জব্বার হোটেলের সামনে একটি বাসে তল্লাশি করে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক মীর মনির হোসেন জানান, বিপুল এন্টারপ্রাইজ নামে একটি বাসে তল্লাশি করে সুভাষ চন্দ্র রায়, মানিক রায় ও প্রদীপ রায় নামে তিন যাত্রীকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদ করা হলে ৯টি বিলুপ্তপ্রায় সুন্ধি কচ্ছপ বের করে দেয়।
কচ্ছপগুলো উদ্ধারের পর সামাজিক বন বিভাগ বগুড়ায় খবর দেয়া হয়। বন কর্মকর্তারা র্যাবকে জানান, কচ্ছপগুলো সুন্ধি প্রজাতির। এগুলো কেনাবেচা নিষিদ্ধ।









