সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা শুরুর আগে দুই মাজার জিয়ারত করলেন তিনি।

আজ বুধবার রাত ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল (র.)-এর মাজারে পৌঁছান তারেক রহমান। এরপর তিনি মাজার মসজিদে নফল নামাজ আদায় করেন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন।

পরে রাত পৌনে ১০টার দিকে হজরত শাহপরান (র.)-এর মাজারের উদ্দেশে রওনা হন তিনি।