ঝিনাইদহ সদর উপজেলায় ২৫ ভরি স্বর্ণালংকারসহ মুক্তা খাতুন (৩৪) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষ্মীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় এসব স্বর্ণালঙ্কার পাচার করছিল ওই নারী, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।