দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ থেকে নতুন দর কার্যকর হবে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৭৩ টাকা কমিয়ে ১ লাখ ১৭ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।