আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একযোগে ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। সেদিনও দলের স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুমিন ফারহানাসহ নয়জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।










