দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে একটি প্যানেল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় আলামত জব্দ বা ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে সহযোগিতা করবেন।

রোববার (২৫ আগস্ট) মহাপরিচালক (প্রশাসন) মো. শাহরিয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্যানলের সদস্যরা হলেন, উপপরিচালক দেবব্রত মণ্ডল, মো. হুমায়ূন কবীর, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী ও মুহা. শোয়াইব ইবনে আলম।

দুদক বলছে, কমিশনের অনুমোদনক্রমে এ প্যানেল গঠন করা হয়েছে। তারা দুদক সচিবের অনুমোদন নিয়ে এ ধরনের তল্লাশিতে সহযোগিতা করবেন।