নওগাঁয় চতুর্থবারের মতো মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবারের আয়োজনে বিভিন্ন জেলার ১৪টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ প্রবাহ সংসদ ও টাঙ্গাইল জেলা দল মুখোমুখি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল।