‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগানে ফেনীতে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ফেনী সরকারি কলেজ মাঠে বেলুন ও পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ফেনী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ উৎসবের পৃষ্ঠপোষকতা করে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।