ডিআর কঙ্গো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন
বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্য। রোববার (২৬ মে) রাতে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ত্যাগ করেন। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ
দিতে বিশেষ বিমানে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে রবিবার রাত একটার দিকে তারা রওয়ানা
দেন। মিশনগামী সদস্যরা ব্যানএফপিইউ-১ এর ১৬তম রোটেশনের সদস্যদের প্রতিস্থাপন করবেন।
বাংলাদেশ পুলিশের এ ফরমড্ পুলিশ ইউনিটের কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ
সুপার কাজী রুবাইয়াত রুমি। পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন এবং
ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন শাখার কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের শাহজালাল
বিমানবন্দরে বিদায় জানান।










