জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৪ জন মারা গেছে। এর মধ্যে করোনায় ছয়জন আর উপসর্গ নিয়ে আটজন মারা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পরিচালক ডা. মো সাইফুর রহমান জানান, ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩৩ জন এবং সুস্থ ৩৩ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৪১।