সারা দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে মাইকিং করে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার উপজেলার তারাশী গ্রামের পাঁচ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল।