দেশের নির্মাণ শিল্পের প্রতিষ্ঠান আকিজ সিমেন্ট উদযাপন করেছে তাদের ২ যুগে পদার্পণ। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও শেখ জসিম উদ্দিন, আকিজ সিমেন্টের সিইও মোহাম্মদ মশিউর রহমান ডালিম, আকিজ রিসোর্সের সিপিও আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেখ জসিম উদ্দিন বলেন, আমাদের ভিশন স্পষ্ট, আমরা হতে চাই, দেশের মানুষের প্রথম পছন্দের সিমেন্ট ব্র্যান্ড। এ আস্থার যাত্রা সম্ভব হয়েছে যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, যেমন, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, প্রকৌশলী, মেসন, পার্টনার ও আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের জন্য। তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।

এ সময় আকিজ সিমেন্ট আয়রন স্ল্যাগ ভিত্তিক প্রযুক্তি ও গুণগত মানের নির্ভরতায় ভবিষ্যতেও শক্তিশালী, আধুনিক ও টেকসই নির্মাণযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।