চিটাগাং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের
পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) পদত্যাগ করেছেন। আজ বুধবার (২৮ আগস্ট) চিটাগাং
চেম্বারের (সিসিসিআই) সভাপতির কাছে এক চিঠির মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন জেএন
শিপিং লাইন্সের এই স্বত্ত্বাধিকারী।
সভাপতিকে দেয়া পদত্যাগ পত্রে জহিরুল ইসলাম
চৌধুরী বলেন, আমি ২০২৩ সালের ৬ আগস্ট চিটাগাং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক
নির্বাচিত হই এবং একই বছরের ৭ সেপ্টেম্বর চেম্বারের পর্ষদ বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব
গ্রহণ করি। তবে ব্যক্তিগত কারণে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক
পদ থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন মনে করছি।










