কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রচারণা করছেন প্রার্থীরা। মেয়র পদে চার প্রার্থী গতকাল নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করে ভোট চেয়েছেন। এছাড়া তাদের কর্মী-সমর্থক এবং স্বজনরাও নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। মেয়র পদে চার প্রার্থী জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী বলে সাংবাদিকদের জানিয়েছেন।