জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ রোববার (১৭ মার্চ) ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ছেন শ্রম ও  কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

পুষ্পস্তবক অর্পণের পর প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মুক্তি কামনা করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান  সচিব  মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।