চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
ওই শিশুর নাম মাহিদ তাজওয়ার (২)। নিহত তাজওয়ার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের মীর হোসেনের পুত্র।
গতকাল সকাল ১০টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।
শিশু তাজওয়ারের চাচা মো. বেলাল হোসেন জানান, সোমবার সকালে হঠাত্ করে নিখোঁজ হয়ে যায় তাজওয়ার।
এরপর সবাই খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে।
পরে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।









