বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। গতকাল সকালে ইন্টার্নশিপের বেতন-ভাতার দাবিতে বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে শতাধিক নার্স এ কর্মসূচি পালন করেন। একই দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সরাও কর্মসূচি পালন করেন।