কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে জয় লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতিসহ ৩টি পদে জয় লাভ করে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনবারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার। সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এডভোকেট মাহবুবুর রহমান।
এছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মোহাম্মদ কলিম উল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শেফাউল করিম রানা, জ্যেষ্ঠ আইনজীবীদের নির্বাহী সদস্য পদে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ও অ্যাডভোকেট শওকত বেলাল, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট আমির হোছাইন-২, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম।
নবীন আইনজীবীদের ৪টি নির্বাহী সদস্য পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল মোশরফ, অ্যাডভোকেট মুহাম্মদ জুবাইরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবদুল খালেক এবং অ্যাডভোকেট শাহআলম-৫।
নির্বাচনে প্রতি বারের মতই এবারো দুটি প্যানেলে ১৭টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
দুটি প্যানেলের একটি হচ্ছে-সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এবং অপরটি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী প্যানেল বিহীন সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকের-প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউসকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক, অ্যাডভোকেট মোস্তাক আহমদ-৪, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট নুর আহমদ-২, অ্যাডভোকেট আবু ছিদ্দিক এবং অ্যাডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।









