যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মর্জিনা আক্তারকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন  স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। ১২ মে  যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব অবসরে যান। আহসান হাবীবের স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক মর্জিনা আক্তার।

অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর তাকে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এরপর ২০২২ সালের ৮ মার্চ এমএম কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।