গাজীপুরে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের দায়ে দুজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মহানগরীর কুনিয়া তারগাছে তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সফিকুল ইসলাম ও আসাদুজ্জামানকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।