ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার চাপায় অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে বৈলর-কালীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বন গ্রামের মৃত বক্স শেখের ছেলে আতিকুল ইসলাম  এবং একই ইউনিয়নের সিংরাইল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে অটোভ্যানচালক সৈয়দ আলী।

পুলিশ জানায়, মধ্যরাতে ভ্যানটি বৈলর যাওয়ার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলী। আশঙ্কাজনক অবস্থায় আতিকুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারের চালককে গ্রেফতারে অভিযান চলছে।