মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে নওগাঁর মান্দায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার মশিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। মশিদপুর গ্রামে স্কুল-কলেজ থাকলেও ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশি। তাই প্রতি বছরই এখানে বইমেলা আয়োজন করা হয়। মেলায় গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি ছিল বিভিন্ন ছড়ার বই। ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
নওগাঁয় দিনব্যাপী বইমেলা
মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে নওগাঁর মান্দায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার মশিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও









