সিটি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফিন বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডস-এর চতুর্থ আসরে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘সিইও অব দ্য ইয়ার—২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। সিটি ব্যাংকে তার নেতৃত্ব ও দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন ইস্টার্ন ব্যাংকের সিইও আলী রেজা ইফতেখার, এমটিবিএলের সিইও সৈয়দ মাহবুবুর রহমান ও বিকাশ-এর সিইও কামাল কাদির।
মাসরুর আরেফিনের নেতৃত্বে গত ছয় বছরে সিটি ব্যাংক সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে ব্যাংকের অপারেটিং প্রফিট ছিল ৬৯৯ কোটি টাকা, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৫১ কোটি টাকায়; নেট প্রফিট ২০২ কোটি টাকা থেকে বেড়ে হয় ১ হাজার ৮৫ কোটি টাকা; রিটার্ন অন একুইটি ৮ দশমিক ২শতাংশ থেকে পৌঁছায় ২৬ দশমিক ১ শতাংশে, এবং ব্যাংকের মোট মূলধন দ্বিগুণেরও বেশি বাড়ে। পাশাপাশি ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংক সিটি ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়।
মাসরুর আরেফিন সিটি ব্যাংকের ডিজিটাল রূপান্তরেও নেতৃত্ব দিয়েছেন। সিটিটাচ প্ল্যাটফর্মকে আরো বৃহৎ পরিসরে নেয়া এবং ডিজিটাল ন্যানো লোনের মতো যুগান্তকারী সমাধান বাস্তবায়নের মাধ্যমে তিনি দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা যোগ করেছেন।
-বিজ্ঞপ্তি










