আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি আরো বলেন, বিগত সরকারের তুলনায় এবার হজযাত্রায় খরচ টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়া কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার ৭৮ হাজারের বেশি হাজী পরিবহন করা হচ্ছে।