দেশের পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ’বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫’। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে দুদিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান। বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরীর তত্ত্বাবধানে এ প্যাডেল কাপ আয়োজিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন বিজিএমইএ'র সহসভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালকরা, অংশগ্রহণকারী খেলোয়াড় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক।

পোশাক শিল্প পরিবারের সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন কর্মোদ্দীপনা সঞ্চার করার লক্ষ্যে বিজিএমইএ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান।

প্রতিযোগিতায় বিজিএমইএ'র সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নতুন (বিগেনার) ও অভিজ্ঞ (অ্যাডভান্সড) এ দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। বিজিএমইএ বোর্ডের পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস - উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করছেন।

অ্যাডভ্যান্সড ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, নাইস অ্যাপারেলস ইন্ডাষ্ট্রিজ লি., ফ্যাশন ওয়াচ লি., আনোয়ারা নিট কম্পোজিট লি., মেসার্স এমএইচসি অ্যাপারেলস প্রাইভেট লি., আহসান অ্যাপারেলস লি., গ্রাফিক্স টেক্সটাইল লি., চৈতী কম্পোজিট লি., তানিমা নিট কম্পোজিট লি., জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লি., ভয়েজার অ্যাপারেলস লি., মাসুদ অ্যাপারেলস, মুন রেডিওয়্যারস লি., মজুমদার গার্মেন্টস লি., স্কয়ার নিট কম্পোজিট পিএলসি।

বিগেনার ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, ইভিটেক্স ড্রেস শার্ট লি., গোল্ডেন স্টিচ ডিজাইন লি., কাটিং এজ ইন্ডাষ্ট্রিজ লি., ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লি., ফাহিম টেক্সটাইল মিলস লি., কটোনেক্স ফ্যাশনস লি., আর.এস. সুয়েটার প্রাইভেট লি., মিথিলা টেক্সটাইল ইন্ডাষ্ট্রি, উইন্ডি অ্রাপারেলস লি., সোনিয়া অ্যান্ড সুয়েটারস লি., এমজেডএম সিইপিজেড লি., জুয়েল ডিজাইন লি., মাস্ক ট্রাইজারস লি., ডেলাইট ফ্যাশনস লি., এসআই গার্মেন্টস লি., বাংলা পোশাক, এসআরএস ডিজাইন লি. ও টিআরজেড।

উদ্বোধনের পর শুরু হয় গ্রুপ পর্বের ম্যাচগুলো। উত্তীর্ণ হওয়া দলগুলো আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজিএমইএ এর সাধারণ সদস্যরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচগুলো উপভোগ করেন।

এ আয়োজনে স্পন্সর ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; কিট পার্টনার ছিলেন স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, দৌড়; কো-পার্টনার ছিলেন বিকাশ এবং মিডিয়া কভারেজে ছিলেন টি-স্পোর্টস।