বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু ৪০তম পুরুষ ও ১৭তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ। জেলার ১৭টি ক্লাবের ১২০ নারী ও পুরুষ ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। চার দিনব্যাপী এ আয়োজন রোববার শেষ হওয়ার কথা রয়েছে।