জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবসগুলো পালনের লক্ষ্যে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে।