ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন প্রণয় ভার্মা। বর্তমানে দেশটির হাইকমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন তিনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরো জানানো হয়েছে, শিগগিরই নতুন দায়িত্বভার গ্রহণ করবেন প্রণয় ভার্মা।