বিপুল উৎসাহ-উদ্দীপনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষত অসুস্থতাকে উপেক্ষা করে অনেক বয়স্ক নারী-পুরুষ লাঠিতে ভর দিয়ে কিংবা হুইল চেয়ারে চড়ে কেন্দ্রে এসে ভোট দিযেছেন।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই হ্যাঁ ভোট ও না ভোটের বিষয়ে অবগত নন। তবুও নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে পছন্দের প্রার্থীকে জেতাতে হুইল চেয়ারে চড়ে কেন্দ্রে এসেছেন ভোট দিতে। অনুভূতি জানতে চাইলে তারা বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে না পারার কথা জানান। এবার সুযোগ পেয়েছেন ভোট দিতে ছুটে এসেছেন।
হুইল চেয়ারে চড়ে ভোট দিতে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. নুর হোসাইন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ভোট দিতে আসিনি। এবার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তাই ভোট দিতে এসেছি।’









