রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ। সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।